,

মেঘনায় চালিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় চালিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেছেন  নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন।

মঙ্গলবার (২২ আগষ্ট) উপজেলার চালিভাংগা ইউনিয়নের চালিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উ: জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক,উপজেলা মহিলা দলের সভাপতি দিলারা শিরিন,সহকারী কমিশনার ভূমি এ এস এম মূসা, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলামসহ কর্মকর্তা বৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।