,

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচ স্কালোনির আক্ষেপ !

আজকের কুমিল্লা ডট কম :
November 21, 2018
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে নিজেকে দূরে রেখেছেন মেসি। এর মধ্যে দায়িত্ব নেন স্কালোনি। ইতিমধ্যে ছয়টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন। স্কালোনি বলছেন, চাকরি স্থায়ী না হলেও তার কষ্ট নেই। কষ্ট একটাই, মেসিকে না পাওয়া।

‘কোচিং নয়, মেসিই একমাত্র আক্ষেপ,’ সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এসব নিয়ে মেসির সঙ্গে কথা বলার কোনো কারণ নেই। অবশ্যই সে ফেরার বিষয়টি নিয়ে চেষ্টায় আছে।’

স্কালোনি এখন অনূর্ধ্ব-২০ দলেরও কোচ। আর্জেন্টাইন গণমাধ্যম বলছে, জাতীয় দলে তার চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। ২০১৯ সালের কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব পেতে পারেন।

স্কালোনি অবশ্য এসব নিয়ে কথা বলতে রাজি নন, ‘আমি উত্তর দিতে চাই না। হতে পারে। নাও হতে পারে। এতটুকু জানি, আগামীকাল পর্যন্ত এখানে আছি।’