,

শুক্রবার চাঁদপুরের ৪০ গ্রামে আগাম ঈদুল আযহা পালিত হবে

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2017
news-image

সিদ্দিকুর রহমান নয়ন॥
চাঁদপুরের পাশ্ববর্তী উপজেলার প্রায় ৪০ গ্রামে শুক্রবার আগাম ঈদুল আযহা(কোরবানী ঈদ)পালিত হচ্ছে। ১ সেপ্টেম্বর সৌদি আরবসহ আরব দেশের সঙ্গে মিল রেখে এসব গ্রামের বাসিন্দারা আগাম ঈদুল আযহা পালন করছে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর আগাম ঈদ পালনের বিষয়টি নিশ্চিত করেন।
আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। তার মৃত্যুর পর অনুসারীদের নেতৃত্বে দিচ্ছেন তার ছেলে ও বর্তমান সাদ্রা দরবার শরীফের পীর মো: ইদ্রিস। তিনি বলেন, ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরীফের পীর সাহেব সৌদি আরবের সাথে মিল রেখে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন এর নিয়ম চালু করেন।
আগাম পবিত্র ঈদুল আযহা পালিত হবে যে সব গ্রামে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকিè, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার: লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের অংশবিশেষ।