,

সদরের কালিরবাজারে অগ্নিকান্ডে ৬ টি পরিবারের ক্ষতি প্রায় ১ কোটি টাকা

আজকের কুমিল্লা ডট কম :
September 4, 2017
news-image

সাকিব আল হেলাল।।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের যশপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১২ টায় মৈশান বাড়ির ৬টি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। প্রত্যক্ষদশীরা জানান,অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাঁই হয়ে গেছে । আগুন নিভাতে গিয়ে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল,জোহর আলী, সফিউল, আরু মিয়া, গনি মিয়ার পরিবারসহ আরো দুই পরিবার। ক্ষতিগস্থ পরিবারের দাবী,আমাদের ক্ষতির পরিমান প্রায় ১ কোটি টাকার বেশি হবে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম”।