,

সদর দক্ষিণে ট্রাকের ধাক্কায় বাসচালক-হেলপার নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 19, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় চালক-হেলপার নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী এলাকায় আজ সকাল সাড়ে ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস এবং নিহতদের মরদেহ উদ্ধার করেছে থানায় নিয়ে যায়।

ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, মহাসড়কের সুয়াগাজী এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ব্রাহ্মনবাড়িয়াগামী আলিফ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়। সড়কের পাশে থামানো বাসের চাকা লাগানোর সময় অজ্ঞাত গাড়ি বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ওই বাসের নিচে পরেই নিহত হয় চালক ও হেলপার।

নিহত বাস চালক নুরুল আমিন কুমিল্লার বাঙ্গরা থানার রাজা চাপিতলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং হেলপার খায়ের উদ্দিন সেলিম ফেনী সদরের চরকালিদাস এলাকার রফিক উদ্দিনের ছেলে।