,

সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 31, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সাথে মৌলভীবাজারগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারের সাথে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে প্রাইভেটকার বের করে। সেই সঙ্গে হতাহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।