,

সিলেটের পুলিশ সুপার কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ ফরিদ উদ্দিন

আজকের কুমিল্লা ডট কম :
June 14, 2019
news-image

অনলাইন ডেস্ক:
সিলেটের পুলিশ সপার (এসপি) হিসেবে যোগ দিচ্ছেন কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ ফরিদ উদ্দিন। ফরিদ উদ্দিন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনারের দায়িত্বে আছেন। বৃহস্পতিবার তাকে সিলেটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রামে তার বাড়ি।

সিলেটের বর্তমান এসপি মো. মনিরুজ্জামানকে ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

এই প্রজ্ঞাপনে মোট ২১ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শুভেচ্ছা আর অভিনন্দন।

সাংবাদিক এস এন ইউসুফ ফেসবুকে লিখেন,ক্ষুদ্র জীবনে দেখা সফল একজন পুলিশ অফিসার আপনি প্রিয় শ্রদ্ধাভাজন।আপনার যোগ্যতা আপনাকে নিয়ে যাবে বহুদূর এই প্রত্যাশা করি। যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করি সব সময়।