,

সীমিত পরিসরে আগামী ৩১ মে থেকে ট্রেন চলাচল শুরু

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সীমিত পরিসরে আগামী রবিবার (৩১ মে) থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) রেলপথমন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সেক্ষেত্রে একটি সিট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে। একটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। আগে যে রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলতো, সেই রুটে এখন দু’টি ট্রেন চলবে।

করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।