,

স্কুল ছাত্রীর ধর্ষনে’র ১৫দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক, দেবিদ্বারে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2017
news-image

মোঃ জামাল উদ্দিন দুলালঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহনপুর ইউনিয়নের বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী। জোড়পূর্বক ধর্ষন করার অভিযোগ। ওইঘটনায় দেবিদ্বার থানার মামলার হলেও ধর্ষক গ্রেফতার না হওয়ায় বিহার মন্ডল যুব ও সমাজ কল্যান সংগঠন উদ্যোগে ধর্ষন মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবীতে শুক্রবার সকাল ১১টায় বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ওই মানববন্ধন অংশনেয় মোহনপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবী নেওয়াজ, ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন মাষ্টার,বিহার মন্ডল যুব ও সমাজ কল্যান সংগঠন’র প্রধান উপদেষ্টা মোঃ সাব্বির আনোয়ার সরকার, সভাপতি মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি মোঃ আশিকুর রহমান রিয়াদ, অর্থ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাসেল, স্থানীয় ইউপি মেম্বার মোঃ সোলেমান, মোঃ কাশেম মেম্বার, আর্দশ রুপাইয়া যুব ও সমাজ কল্যান সংগঠন’র সদস্যরা এবং ওই স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই মানববন্ধনে অংশ নেয়।


এদিকে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এই মেধাবী ছাত্রী’র ধর্ষন এর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তাদেরকে দ্রুত গ্রেফতার করা হউক।
এব্যাপারে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, মামলা নিয়েছি আসামীদের গ্রেফতারে চেষ্টা হচ্ছে।
উল্লোখ্য জেলার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহনপুর ইউনিয়নের বিহার মন্ডল গ্রামের বাসিন্দা বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। পার্শ্ববর্তী ছোটনা গ্রামের মামলার (১মস্বাক্ষী) মাসুদ এর সঙ্গে অনুমান ২মাস পূর্বে আমার পরিচয় হয়। পরিচয়ের সূত্রে আমাদের মধ্যে ভালবাসা হয় এবং বিভিন্ন সময় দেখা সাক্ষত হত। গত (১৪/০৭/২০১৭) শুক্রবার দুপুর টার দিকে (১ম স্বাক্ষী) মাসুদ ফোন করে তাদের বাড়ীর দিকে যেতে বলে । সে কথা বলার জন্য তার কথা মত ছোটনা স্কুলের সামনে দেখা করতে গেলে মাসুদ একটু দেরীতে আসে এবং আসার পর ছোটনা স্কুলের সামনে ঘুরাঘুরি করে আলাপ আলোচনা করি। রাত সন্ধ্যা প্রায় সাড়ে ৮.৩০মিঃ সময়ে একটি অটোরিকসা দিয়ে বিহারমন্ডল দক্ষিনপাড়া গ্রামের গোলাপ খাঁ ছেলে সুমন(২৫) , মৃত নূরুল ইসলামের ছেলে দুলাল (৪০), ওহাব মিয়ার ছেলে আনু মিয়া(৩৫)সহ অজ্ঞাত নাম আরো একজনসহ স্কুল ছাত্রীকে জোড়পূর্বক মারধর করে মুখবেধেঁ জমির মাঠে (মেসিনঘরে) নিয়ে ধর্ষন করে। রাত প্রায় ১১টার দিকে ওই ঘটনা না বলার জন্য ভয় ভীতি দেখিয়ে ছোটনা গ্রামের উত্তর পাড়াগ্রামের আব্দুস ছাত্তার বাড়ীর সামনে ফেলে চলে যায়। ঘটনার পর দিন (১৫-০৭-২০১৭) তারিখে দেবিদ্বার থানায় ধর্ষণের অভিযোগে মেয়েটি বাদী হয়ে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।