,

ফের সরকার গঠন করছেন তেরেসা মে, থাকছেন প্রধানমন্ত্রীও

আজকের কুমিল্লা ডট কম :
June 9, 2017
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও নতুন সরকার গঠন করছেন তেরেসা মে। আর সেই সরকারের প্রধানমন্ত্রী থাকছেন তিনিই। কিছুক্ষণ আগে রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে থাকছে স্বল্প পরিচিত ডিইউপি। তাদেরকে নিয়ে গঠিত হচ্ছে নতুন সরকার।

বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের সময় তাকে এ সরকার গঠনের অনুমতি দেয়া হয়েছে। এর আগে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় হারায় প্রধানমন্ত্রীর মে’র কনজারভেটিভ দল।

বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন তার পদত্যাগের আহ্বান জানান। এমনকি নিজ দলের অনেক এমপি তেরেসা মে’কে পদত্যাগ করতে বলেন। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।