,

ঝুঁকিপূর্ণ কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তন !

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2017
news-image

শাহ ইমরানঃ
প্রধাণমন্ত্রীর কনফারেন্স হতে শুরু করে অনেক বড় বড় অনুষ্ঠানের আয়োজন হয় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শিল্পকলা মিলনায়তনের ভিতরের পরিবেশ বেশ নাজুক ।
মিলনায়তনের অনুষ্ঠান চলাকালে সিলিংয়ের হার্ডবোর্ড ভেঙ্গে পড়ছে দর্শকের শরীরের উপর, দেয়ালে ফাঁটল দেখা দিয়েছে, বিদ্যুতের লাইনের তার ছিড়ে পড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজ করছে মিলনায়তনের ভিতর। এছাড়া এসিগুলোও অকার্যকর হয়ে আছে। তাই অচিরেই বড় ধরণের দুঘর্টনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এগুলো সংস্কারে পদক্ষেপ নেওয়া।