,

সাংবাদিক আবুল কালাম আজাদ এর মায়ের ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
July 31, 2017
news-image

শাহাদাত, মনোহরগঞ্জঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউপির লৎসর গ্রামের বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদের মাতা মোসাঃ নুরুন নাহার বেগম (৯০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ইন্নাইলাইহে রাজেউন)। সোমবার বেলা সোয়া ১১ টায়  কুমিল্লা মিডল্যান্ড হাসপাতালে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ লৎসর মিয়া বাড়িতে ৬টায়  অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাযার ইমামতি করেন খতিব মোঃ আবদুর রহিম। জানাজায় অংশগ্রহন করেন কুমিল্লাস্থ মনোহরগঞ্জ জনকল্যান সমিতির সভাপতি গোলাম সরওয়ার, সাধারন সম্পাদক আবদুল খালেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবদুর রহিম, যুগ্ন আহবায় ইমরান হোসেন সোহাগ, আবুল খায়ের, সাংবাদিক বেল্লাল, আবদুল বাকি মিলন, কুদরত উল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান।