,

নবীনগরে মোহনা টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোহনা টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন গণ-গ্রন্থাগারে শুক্রবার (১০/১১) রাত ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

নবীনগর মোহনা টিভি’র পাঠক ফোরামের সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর-বাঞ্ছারামপুর) সার্কেল চিত্ত রঞ্জন পাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ সুজিত কুমার দেব, নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সাইমুল হুদা, আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো, নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, জাকির হোসেন, ওমর ফারুক, নাজমুল হাসান জেমস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই মোহনা টিভি’র নবীনগর প্রতিনিধি মো: সাইদুল আলম সোহরাফ স্বাগত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় মোহনা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় আলোচকরা সংশ্লিষ্ট দের ধন্যবাদ জানান। মোহনা টিভি’র মালিক কামাল আহমেদ মজুদারের পুত্র জিয়াউদ্দিন আহমেদ মজুদারের অকাল মৃত্যু’তে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।