,

নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর খাল থেকে বার্বুচীর মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 13, 2017
news-image

 

কামাল হোসেন জনিঃ

নিখোঁজের একদিন পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় খাল থেকে মোঃ মাবরুল (২৫) নামের এক বার্বুচীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১১ টায় উপজেলার মৌকারা ইউনিয়নে চানগড়া গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ মাবরুল উপজেলার জোড্ডা ইউনিয়নের হানগড়া গ্রামের মৌলভীবাড়ির মৃত. আব্দুল মান্নানের ছেলে।

নিহতের মেঝো ভাই জোবায়ের জানান,ভাই বাবুর্চির কাজ করতো। মঙ্গলবার (১২ ডিসেম্বর )সন্ধায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যায়নি ।

নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, কাল সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।