,

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পুলিশের আইজি

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা পুলিশ প্লাজার ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) একেএম শহীদুল হক বিপিএম পিপিএম।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নির্মানাধীন পুলিশ প্লাজার উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।