সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচং পীরযাএাপুর দরবার শরীফের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০১৮
news-image

সাকিব আল হেলাল:

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাএাপুর ইউনিয়নের পীরযাএাপুর দরবার শরীফের মরহুম পীর শাহ মোহাম্মদ সুজত আলী খান,মরহুম পীর ওমেদ আলী খান,শাহ সুলতান আহম্মেদ খানের স্মরনে পীরযাএাপুর দরবার শরীফে আগামী ৩ জানুয়ারী বুধবার সারারাত ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মরহুম পীর সুজত আলী খান সাহেবের দৌহিএ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ আবুল বাশার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরযাএাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকিব হোসেন(জাহের) ঠিকাদার ।
প্রধান ওযাজিয়ান মেহমান হিসেবে ওয়াজ করবেন নাগাইশ দরবার শরীফের হয়রত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন শ্রীপুর ইসলামীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু সাঈদ জসিম উদ্দিন যুক্তিবাদী,পীর যাএাপুর দরবার শরীফের মরহুম পীর সুজত আলী খান পীর সাহেবের দৌহিএ ও দরিয়ার পাড় শাহী ঈদগাঁহের ইমাম পীরজাদা হয়রত মাওলানা হোসনে মোবারক সাহেব,বুড়িচং দরবার শরীফের পীর হযরত মাওলানা মোঃ আব্দুল জব্বার সাহেব,পীর যাএাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা রেজাউল করিম খান।

উক্ত মাহফিলের আয়োজক হিসেবে দায়িত্বশীল কাজ চালিয়ে যাচ্ছেন বর্তমান গদ্দিনীশিন পীরযাএাপুর দরবার শরীফের আলহাজ্ব শাহজাদা মোঃ ওয়ালী উল্লাহ খান(অলি মিয়া)
সকল ধর্ম প্রান মুসলমান ভাইদের মাহফিলে অংশগ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মাহফিলের আয়োজকবৃন্দ।