,

গয়েশ্বর চন্দ্র রায় আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 30, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি দাবি করেছে, রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি দাবি করেন, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) আবু বক্কর বাংলানিউজকে জানান, এ সংক্রান্ত কোনো খবর তার জানা নেই।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি ঊধ্বর্তন সূত্র বলছে, পুলিশের একটি দল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

-বাংলানিউজ