,

অসামাজিক কাজে জড়িত থাকায় কুমিল্লা নীলপদ্ম হোটেলে অভিযানে আটক ১০

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2018
news-image

 

সেলিম সজীবঃ

অসামাজিক কাজে জড়িত থাকায় কুমিল্লা বিভিন্ন আবাসিক হোটেলে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। আলেখারচর এলাকায় আবাসিক হোটেল নীলপদ্ম থেকে অসামাজিক কাজের সময় কোতয়ালি মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০জনকে আটক করে।

শুক্রবার দুপুর ২টায় অভিযান শুরু করে নগর পুলিশের একাধিক টিম। নগরীর কমপক্ষে অর্ধশত হোটেলে একযোগে অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নগরীর কোতোয়ালি থানা ওসি বলেন, বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে ২ জন পুরুষ এবং ৮ জন নারীকে আমরা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।