,

“বিশ্বকবি”-জিল্লুর রহমান পাটোয়ারী

আজকের কুমিল্লা ডট কম :
August 6, 2018
news-image

রবী ঠাকুর বিশ্বকবি,
ছড়ার সাথে আঁকেন ছবি।
গান কবিতায় খাতা ভরা,
সব কবিদের রবী সেরা।
জম্ম তাহার ঠাকুর পরিবারে,
দেশ বিদেশে শিক্ষা করে।
গান কবিতা তার অবদান,
বিশ্ব জুড়ে খ্যাতি আর মান।
ছোটদের কবি বড়দের কবি,
অবদান তার আছে সবি ।
সবার প্রিয় বিশ্বকবি,
গল্প কথার ছড়ার রবী।
কথা কবিতা গানের মাঝে,
পেয়েছি সবাই তোমায় খুঁজে।
গর্ব করি আমরা তোমায় নিয়ে,
তোমায় স্মরণ করি শ্রদ্ধা দিয়ে।