বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছড়া-ব্যবধান-আলাউদ্দিন হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৮
news-image
গরীব দুঃখী মানুষ যারা
কাঁদে বসে বসে ,
চাকরিজীবী ধনী লোকে
বেতন তোলে কসে।
কৃষক মরে রোদে পুরে
ফসলে নাই দাম,
এমপি মন্ত্রী বিলাস করে
নাই কোন কাম।
শ্রমিক মজুর অনাহারে
বিত্ত মনে হাসি,
গরীব দুঃখী পথ প্রান্তরে
খায় পঁচা বাসি।