,

লাকসামে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৮ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2018
news-image

সেলিম চৌধুরী হীরা ঃ

সারা দেশের ন্যায় লাকসামে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৮ উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে দৌলতগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের।

লাকসাম পিডিবির নির্বাহী প্রকৌশলী সামির আসাবের সভাপতিত্বে আলোচনা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাব্বত আলী, সহকারী কমিশনার (ভূমি) ইসমাঈল হোসেন, সহকারী প্রকৌশলী আবদুল আহাত মোল্লা, উপসহকারী প্রকৌশলী মোঃ আবদুর রব, সিবিএ নেতা সৈয়দ রুহুল আমিন, আবু তাহের, জহিরুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, খোরশেদ আলম প্রমুখ।

অপরদিকে কুমিল্লা বিদ্যুৎ সমিতি-৪ এর উদ্যোগে পৃথক ভাবে আলোচনা সভা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি গোলাম রাব্বানী মজুমদার, জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম, আবু তাহের ভূইয়া, নুরুল আমিন, এ কে এম ওবায়দুর রহমান, মোঃ মঈনুদ্দীন হোসাইন, নাসিমা আক্তার প্রমুখ।