,

জামায়াত-শিবিরকে প্রতিহত করতে হবে: বাহার

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা -৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, অগ্নি সন্ত্রাসী ও মানুষ হত্যাকারী জামায়াত-শিবিরকে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে প্রতিহত করতে হবে। এ জন্য জনগণ সর্তক থাকতে হবে।
সোমবার সন্ধ্যায় যাদুঘর মাঠে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াত-শিবির এখন নিষিদ্ধ সংগঠন। তারা ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির সন্ত্রাসীদের সঙ্গে মিলে অগ্নি সন্ত্রাস করেছে। মানুষ পুড়িয়ে মেরেছে। এরা এবার ভোট কেন্দ্রে আগ্নিকাণ্ড ঘটাবে। এদের প্রতিহত করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, এমপি বাহার কন্যা ও জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. বাকি আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর,সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, ভাইস-চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল প্রমুখ।