,

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ বাংলাদেশ ব্যাচের কুমিল্লা লিজেন্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 26, 2019
news-image

শাহ ইমরানঃ
এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ বাংলাদেশ ব্যাচের কুমিল্লা লিজেন্ডের উদ্যোগে অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারী) সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার চানপুরের মর্ডাণ আরব মিশন স্কুলের সামনে মোহনপুর, শ্রীনিবাস, যাত্রাপুর, রামচন্দ্রপুর ও দক্ষিণ রামপুরসহ ৫ গ্রামের প্রায় শতাধিক অসহায়ের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন মর্ডাণ আরব মিশন স্কুলের প্রিন্সিপাল মোঃ জাহাঙ্গীর হোসেন, চানপুর এলাকার ইউপি মেম্বার স্বপন ও ইউপি মেম্বার কোহিনুর, কুমিল্লা লিজেন্ডের সাইফুল ইসলাম জুয়েল, ফারহান আহমেদ অনি, ফয়সল পাভেল, অভিজিত সরকার রামু, পার্থ প্রতিম ঘোষ প্রমুখ ।
কম্বল বিতরণের আগে জাতীয় সংগীত পরিবেশন করেন কুমিল্লা লিজেন্ডের সদস্যরা।


আর্ত মানবতার সেবায় কুমিল্লা লিজেন্ড জেলাজুড়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সম্মিলিত প্রচেষ্টায় সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিবে বলে কুমিল্লা লিজেন্ডের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।