,

নাঙ্গলকোটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2017
news-image

 

কামাল হোসেন জনি/সেলিম সজীবঃ

কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা পুলিশ ধর্ষণ মামলার অভিযোগে মাসুদ আলম মজুমদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার ভোলাইন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আদ্রা গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে গত ৩/৪ বছর পূর্বে ভোলাইন বাজারে মাসুদ মজুমদার (৩৫) আসামির স্টুডিওতে ছবি তুলতে যায়। ওই ছবি গুলোকে কম্পিউটারে ফটো এডিটিং করে বিভিন্ন আপত্তিকর ছবি তৈরি করে ভিকটিমকে ব্লাকমেইল করতে থাকে। গত ১১জুন বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার স্টুডিওতে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে এনে বাদী ২৮ আগস্ট কুমিল্লার নারী শিশু নির্যাতন আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন এবং আদালত মামলাটি নাঙ্গলকোট থানাকে তদন্তের নির্দেশ দেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।