বরুড়ায় গালিমপুর ইউপি নির্বাচনে ৫ চেয়ারম্যান ও ৩৮ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
আজকের কুমিল্লা ডট কম :
February 4, 2019
এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
আ’লীগের প্রার্থীসহ ৫ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।
বিএনপি উক্ত নির্বাচনে অংশগ্রহণ করছেনা। প্রার্থীরা হলেন আ’লীগ মনোনীত এ.বি.এম রবিউল আলম, স্বতন্ত্র প্রার্থী বাচ্চু মিয়া, আবদুল করিম মিয়াজী, এড. ইকবাল হোসেন, মাস্টার মিজানুর রহমান। উল্লেখ্য, নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনীয় আমেজ নেই।