,

তিতাসে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
February 6, 2019
news-image

 

দাউদকান্দি প্রতিনিধি ঃ
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নাছিমা আক্তার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়সভা করেছেন।

৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কালাই গোবিন্দপুর নিজ বাস ভবনে সাবেক ইউপি সদস্য মোঃ মঙ্গল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন তার স্বামী তিতাস উপজেলা শাখা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরন।

হোমনা সরকারি (ডিগ্রি) কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী নাছিমা আক্তার মতবিনিময় সভায় বলেন, তার স্বামী ২০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির মাধ্যমে এলাকা বাসীকে সেবা দিতে গিয়ে অনেক মামলা -হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি নিজেও সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করতে হয়েছে তবু বিপদের মূহুর্তে এলাকা ছাড়েননি।

সরকারের উন্নয়নের ধারা বাহিকতা রক্ষায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে এবং স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এর নেতৃত্বে তিনি কাজ করে যেতে চান।
সাবেক নিরাপত্তা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মরহুম সোনা মিয়ার কন্যা নাছিমা আরো বলেন, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান এলাকার উন্নয়নে সময় না দিয়ে ঢাকায় আরাম আয়েশে সময় কাটালেও তিনি অতিতের মত এলাকার মাটি ও মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।