,

যারা সিগারেট খায় না তাদের পুরস্কৃত করা উচিত: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আজকের কুমিল্লা ডট কম :
February 13, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
যারা সিগারেট খায় না, তাদের পুরস্কৃত করা উচিত বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে অনেক আইন রয়েছে। কিন্তু সে আইনের যথাযথ প্রয়োগ হয় না। তবে গত এক দশকে বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা কমেছে। যারা সিগারেট খায় না, তাদের পুরস্কৃত করা উচিত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি, বাঁধা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি নিজে ধূমপান করি না ”আমার বাবা অনেক সিগারেট খেতেন। একবার ডাক্তার বাবাকে বললেন, এরকম সিগারেট খেতে থাকলে আপনার ক্যান্সার হবে। বাড়িতে এসে বাবা আমাকে ডেকে বললেন, প্রতিজ্ঞা করো, জীবনে সিগারেট খাবে না। বাবাকে ওয়াদা দেওয়ার কারণেই জীবনে একটিবারও সিগারেট খাইনি। তবে আমার বন্ধু-বান্ধব অনেক চেষ্টা করেছে, তারা সিগারেট খাওয়াতে সফল হতে পারেনি। যারা সিগারেট খায় না, তাদের পুরস্কৃত করা উচিত।