,

নবীনগরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে প্রতিযোগিতা

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে বৃহস্পতিবার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার ৪টি কলেজ, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অংশ নেয়।

প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে বড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাবেদ মিয়া, খ গ্রুপে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আদ্রিকা তামান্না ও গ গ্রুপ থেকে শিবপুর সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহা বিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনূর বেগম ‘প্রথম’ স্থান অর্জন করে।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। শিক্ষক ময়নাল হোসনে চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি জেপি দেওয়ান, ইতি বেগম প্রমুখ।