,

নুসরাত হত্যার ঘটনায় এখনি কোন হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকার তদন্ত সঠিক পথে আছে। তাই এখনিই কোন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন হাইকোর্ট।

বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত রিটকারি আইনজীবী ইউনুস আলী আকন্দকে উদ্দেশ্য করে বলেন, আমরা তো এই হত্যা মামলার তদন্তে সরকারের অবহেলা দেখছি না। প্রধানমন্ত্রী স্বয়ং এ মামলার মনিটরিং করছেন। সেই সাথে পিবিআই এর তদন্তও সঠিকভাবে হচ্ছে। কাজেই এ অবস্থায় তাদের কাজে কোন ব্যাঘাত যেন না ঘটে তাই হস্তক্ষেপ করতে চাই না।

পরে এ মামলার শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।