,

শপথ নিচ্ছেন বিএনপি থেকে নির্বাচিত আরো দু’জন সংসদ সদস্য

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শপথ নিচ্ছেন বিএনপি থেকে নির্বাচিত আরো দু’জন সংসদ সদস্য।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে বাকি তিনজন সোমবার (২৯ এপ্রিল) বিকেলে শপথ নিচ্ছেন বলে শোনা যাচ্ছিল।

কিন্তু শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ শপথ নিচ্ছেন বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া আপাতত শপথ নিচ্ছেন না বলেই জানা যায়।

এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।