,

ভিক্টোরিয়া কলেজের ইফতারে কুমিল্লার বিশিষ্টজনদের মিলনমেলা

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2019
news-image

আশিকুর রহমান আশিকঃ
ঐতিহ্যের বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইফতার ও দোয়া অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনাসহ কুমিল্লার খ্যাতনামা কলেজসমূহের অধ্যক্ষ এবং শিক্ষক প্রতিনিধি, কুমিল্লার শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাবেক ছাত্র নেতাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশিষ্টজনদের পদচারণায় কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস যেন এক অন্যরকম গুণী ব্যক্তিবর্গের মিলন মেলায় পরিণত হয়। ইফতার পূর্বে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সমাজ ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উচ্চ মাধ্যমিক শাখায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা। ইফতারে অংশ নেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল নাছের, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম, কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক,ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, ড. এ কে এম আসাদুজ্জান, প্রফেসর আবদুর রশিদ,কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দুভুষন ভৌমিক,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম কাঞ্চন,সাবেক জিএস ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর,সাবেক ভিপি ও সদর দক্ষিন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সাবেক ছাত্র নেতা ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সাবেক ছাত্রনেতা এনামুল হক এনাম, সাবেক ডিজিএস ও মহানগর যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিপনসহ কুমিল্লা বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায় এবং পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক ওয়ায়েস কুরুনী মুন্সী।