,

চান্দিনায় নসিমন চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 16, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ

কুমিল্লার চান্দিনায় বাড়ির পাশ থেকে জাকির হোসেন (৪৮) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার শ্রীমন্তুপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের আব্দুল হাকিম এর ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই বাচ্চু মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে জাকির চতুর্থ। সারা দিন নসিমন চালানোর পর প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার পর রাতের খাবার শেষে বাড়ির পাশের চা দোকানে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ মিলেনি তার।

শনিবার সকালে বাড়ি সংলগ্ন একটি ডোবার পাশে হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।