,

চৌদ্দগ্রামে জমি ক্রয়ে ফেলনা মানবকল্যান ফাউন্ডেশনের অর্থ হস্তান্তর

আজকের কুমিল্লা ডট কম :
December 13, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন “ফেলনা মানবকল্যান ফাউন্ডেশন” কর্তৃক একটি অসহায় পরিবারের পূণর্বাসনে জমি ক্রয়ের লক্ষ্যে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় পরিবার প্রধান ছেরাজুল হকের নিকট টাকা হস্তান্তর করেন বিজয় বিডি’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হাসান মুহাঃ জহির।

মানবকল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইনের সভাপতিত্বে টাকা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ইস্রাফিল মোল্লা, হাফেজ মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক ফখরুদ্দিন ইমন, ব্যবসায়ী মোশারফ হোসেন, এ্যাড. সাইফউদ্দিন, কুমিল্লা পলিটেকনিক ইনঃ এর শিক্ষক রাসেল মিয়াজী, সামাজিক ব্যক্তিত্ব আব্দুস ছোবহান ড্রাইভার, মোশারফ হোসেন, মফিজুর রহমান মিয়াজী, আবুল কাশেম, প্রবাসী সাদ্দাম মিয়াজী প্রমুখ।