,

সৌদিতে বালু ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
March 22, 2020
news-image

 

সালাহউদ্দিন সোহেল, সৌদি আরবঃ

সৌদি আরবে তাবুক রোডের আল-হায়াত নামক স্থানে বালু ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে  এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন  নোমান।  এ ঘটনায় আহত নুর নবী ড্রাইভারকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নোমান  নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভি ইউনুস সাহেবের বাড়ি এলাকার  শেখ ফরিদের ছেলে।

নোমান দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মতর ছিলেন।