কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ৫৮০ জন
আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2020
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৫৮৩ জন নতুনসহ ১ হাজার ৫৮০ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি প্রবাসী। করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে তারা বাংলাদেশে এসেছেন।
সোমবার দুপুরে কুমিল্লার সিভিলে সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান জানান, কুমিল্লার বিভিন্ন উপজেলায় নতুন ৫৮৩ জনসহ ১৫৮০ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছে।