,

 মুরাদনগরে ফেমাস ক্লাবের উদ্যোগে কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 4, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসে সারা দেশের ন্যায় উপজেলার অনেক মানুষ কর্মহীন হয়ে পরায় খেটে খাওয়া কর্মহীন এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

স্বপ্রণোদিত হয়ে ক্লাবের সদস্যদের উদ্যোগে শুক্রবার সকালে ক্লাবের উপদেষ্টা মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃশাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় সিদ্ধেশ্বরী গ্রামের ১২০ টি পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু, ১ কেজি এবং এক কেজি পেয়াজ এবং ১ টি করে সাবান বিতরণ করেন।