,

কুমিল্লার বরুড়ায় এক নারী করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2020
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলায় ফেরদাউস (২৭) নামের একজন নারীর করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে  স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্ত নারী উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়নের কেমতলী গ্রামের জহির উদ্দিনের মেয়ে।

জানা গেছে, ওই নারী গত দিন পূর্বে ঢাকা মিরপুর বোনের বাড়ি থেকে তার বাবার বাড়িতে আসেন। পরে পাশের দুই বাড়িতেও নারী বিভিন্ন প্রয়োজনে যান। তার পরিবারের বাবা ও ভাই ও পাশের দুই প্রতিবেশীর পরিবারের লোকজনও প্রয়োজনে অপ্রয়োজনে বরুড়া বাজারসহ বিভিন্ন হাটে বাজারে ও কর্মস্থলে যাতায়াত করেন।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে বরুড়ার ঝলম ইউনিয়নের ভেউলাইন এলাকায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায়  (১৫এপ্রিল) বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেডিকেল অফিসার ডা. ভাস্কর কিশোর মহলানবীশ এর নেতৃত্বে একটি টিম ঐ শিশুর নমুনা সংগ্রহ করেন। এ পর্যন্ত বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জনের নমুনা সংগহ করা হয়েছে। এর মধ্যে ৭ জনের রির্পোট নেগেটিভ ও একজনের রির্পোট পজেটিভ পাওয়া গেছে।