,

কুমিল্লায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মাদকসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ যশপুর বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৬/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “সুভানগর বলার ডেফা” নামক স্থান হতে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ (১,০২,৮০০/-) মাদক চোরাকারবারী মোঃ ইকবাল হোসেনকে (২২) করেছে।

আটক ইকবাল হোসেন ওই গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে। তাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৪২ বোতল ফেন্সিডিল (৫৬,৮০০/-), ৪৬ কেজি গাঁজা (১,৬১,০০০/-) এবং ৩৭৫ টি ইয়াবা ট্যাবলেট (১,১২,৫০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪,৩৩,১০০/- (চার লক্ষ তেত্রিশ হাজার একশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।