,

কুমিল্লা মেডিকেলে করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং আইসিইউতে পাঁচজন মারা যান। শনিবার (২৫ জুলাই) কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মারা যাওয়া করা ছয়জনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুরের কালিপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬০), কুমিল্লা সদর উপজেলার খেতাসার এলাকার মৃত আবদুল কাদের ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগম (৮০) এবং দেবিদ্বার উপজেলার বলাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫)।

অপরদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন জেলার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার আজিজুল হকের ছেলে মীর হোসেন (৫৫)।

উল্লেখ্য, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২৬১ জন মারা গেছেন।