,

কুমিল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেখ রাজিব আহমেদ রানার নেতৃত্বে আনন্দ র‍্যালী

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2026
news-image

 

হাবিবুর রহমান মুন্নাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা শেখ রাজিব আহমেদ রানার নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্লানেট এস আর শপিং মলের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি নগরীর জিলা স্কুল এলাকা হয়ে ঈদগাহ প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা শেখ রাজিব আহমেদ রানা। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা বাহার, সুমন, জুয়েল, শাপলা, নাইম ও আক্তার, আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাকিব রনি,

পাঁচথুবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন,আদর্শ সদর উপজেলা ছাত্রদল নেতা কাজী লিসান আহমেদ, বিএনপি নেতা আব্দুল জলিল, কুদ্দুস মিয়া, জহিরুল ইসলাম ও মানিক মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে নগরীর সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।