,

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় নিহত হন ট্রাক্টরের হেলপার আনোয়ার মিয়া (৪০) এবং গুরুতর আহত হন ট্রাক্টরের চালক ইয়াছিন মিয়া।

নিহত আনোয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মুসলেম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার আনোয়ার মিয়া মারা যান এবং ট্রাক্টরের চালক ইয়াছিন মিয়া গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আ.স.ম আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।