,

চাঁদপুরে মশলা বাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়া উপজেলায় মশলা বাটাকে কেন্দ্র করে বড় ভাই মো. বাবুলের হাতে ছোট ভাই ওয়াজীউল্লাহ খুন হয়েছেন। রোববার উপজেলার পালাখাল ইউনিয়নের দহুলীয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওয়াজীউল্লাহর স্ত্রী রেনু বেগম বলেন, ওয়াজীউল্লাহর ৫ ভাইয়ের পরিবারের সদস্যরা মশলা বাটার জন্য একটি মাত্র শিল-পাটা ব্যবহার করতো। রোবরাব সকালে আগে মশলা বাটাকে কেন্দ্র করে ওয়াজীউল্লাহ ও বাবুলের পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঝগড়া হলে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ওয়াজীউল্লাহকে শিল দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এ ব্যপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে মর্গে পাঠিয়েছে। মশলা পেষাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত মৃতের স্বজনরা থানায় মামলা দায়ের করেননি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।