,

অভিনব কায়দায় চিপসের প্যাকেটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার: আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
November 16, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের শহরে অভিনব কায়দায় চিপসের প্যাকেটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারকালে ৯ হাজার ২৩৯টি ইয়াবাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হলিডের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং মন্ডলপাড়া এলাকার রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০)।

ডিবি পুলিশ জানান, চিপসের প্যাকেটের ভেতরে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করা হয়। অভিযানে ইয়াবাবাহী সিএনজিচালিত অটোরিকশাটি এবং ঝালমুড়ি ও চিপসের চালানটি জব্দ করা হয়।

কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘এই সিন্ডিকেটটি দীর্ঘদিন অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল বলে মনে হচ্ছে। এই সিন্ডিকেটের সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো কারা কারা জড়িত সব তথ্য বের করার চেষ্টা করব আমরা।’

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় মামলা দায়ের করা হয়েছে।