,

প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে সুন্দরবনে সৃজিত-মিথিলা

আজকের কুমিল্লা ডট কম :
December 6, 2020
news-image

বিনোদন ডেস্কঃ

৬ ডিসেম্বর সৃজিত-মিথিলা দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। আর এই প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে স্ত্রী মিথিলা ও ছোট্ট আইরাকেও সঙ্গে করে সুন্দরবন বেড়াতে গেছেন সৃজিত।

কয়েকদিন আগে শীতের মিষ্টি রোদ্দুর মেখে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যান পরিচালক সৃজিত মুখার্জি। সেই ছবি উঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায়।

এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, ‘Days and nights in the forest’।

সূত্র: জি নিউজ।