,

কুমিল্লার বরুড়ায় নৈশ প্রহরীকে হত্যার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর বাজারের নৈশ প্রহরী আবুল হাসেম (৫০) কে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত আবুল হাসেম নলুয়া চাদপুর গ্রামের হাসন আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার নলুয়া চাদপুর গ্রামের বাজারে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজ শুনে একই গ্রামের মফিজুর রহমানের ছেলে ও রাইস মেইল ব্যবসায়ী বাবুল (৪৫) বাজারে এসে দেখে দুই নৈশ প্রহরী আবুল হাসেম ও সুরুজ মিয়া টায়ার পুরিয়ে আগুনের তাপ নিচ্ছেন। বাবুল তাদের কাছ থেকে আওয়াজের কারন জানতে চাইলে তারা জানেন না বলে উত্তর দেন। পরে বাবুল ও তাদের সাথে বসে কিছুক্ষণ আগুনের তাপ নেন। বাড়িতে ফেরার পথে বাবুলকে আবুল হাসেম অশালিন ভাষায় কথা বললে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে আবুল হাসেম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে লক্ষীপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বাবুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।