,

আগামী ১৯ মার্চ কুমিল্লা জিলা স্কুল-২০০২ ব্যাচের মিলনমেলা

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল-২০০২ ব্যাচের মিলনমেলা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে । কুমিল্লা জিলা স্কুলের অডিটোরিয়ামে সকাল ১০ টায় বন্ধুত্বের মিলন মেলার  আয়োজন করা হয়েছে।

মিলনমেলায় আলোচনা সভা, ভোজন বিলাসের পাশাপাশি সংগীতের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আপেল মাহমুদ এমিল, সায়েব বাপ্পি, আয়েশা মৌসুমী, ডি-রকস্টার সম্রাট । এছাড়া বিনোদন দেয়ার জন্য থাকছেন মিরাক্কেল এর আনোয়ারুল আলম সজল ও শাওন মজুমদার।

মিলনমেলায় ২০০২ ব্যাচের প্রায় ১৬০ বন্ধু অংশগ্রহণ করবেন। এছাড়া কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারসহ সাবেক ও বর্তমান ২৫ জন শিক্ষক  মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।