,

নিখোঁজের একদিন পর কুমিল্লা গোমতি নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ

আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর টিক্কাচর এলাকার গোমতি নদীর  ব্রিজের নিচ থেকে শাহলম মিয়া (৪৫) নামের এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত শাহলম মিয়া কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাবা সাহেব বাড়ি মাজারের সংলগ্ন বাড়ির মঙ্গল মিয়ার ছেলে।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে গোমতি নদীতে তার লাশ ভেসে উঠে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহলম মিয়া গোমতি নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। আজ দুপুরে তার মরদেহ নদীতে ভেসে উঠে।

কোতয়ালী থানার ইনসপেক্টর (পরিদর্শক) বিল্লাল হোসাইন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত চলছে।