,

দাউদকান্দিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবী পরিকল্পিত হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
August 3, 2021
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে নার্গিস আক্তার (৪৬) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নার্গিস আক্তার উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের হরিনা বাজারখোলা গ্রামের শাহ আলমের স্ত্রী।

নিহতের বড়বোন নিলুফা ইয়াসমিন বলেন, আমার বোনকে তার স্বামী শাহ আলম পরিকল্পিতভাবে হত্যা করেছে। সে দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমার বোনের উপর বিভিন্নভাবে নির্যাতন করতো। এনিয়ে মানবাধিকার সংগঠনে অভিযোগও রয়েছে। এলাকায়ও কয়েকবার সালিশ বৈঠক হয়েছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের দেওয়া সংবাদের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে থানায় এনেছি। নার্গিসের হাতে একাধিক দাগ রয়েছে । মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।