,

চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের ৪টি কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেয়া হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের (আনারস) সব এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরেই এই ইউনিয়য়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাটোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া হয়।

আজ রবিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের (আনারস) চাচা মোস্তফা মিয়াজি এ অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, এই ইউনিয়নের কমপক্ষে ৬টি কেন্দ্রটি দখল হয়ে যেতে পারে। এসব কেন্দ্রগুলোর বাইরে  সন্ত্রাসীরা জড়ো হচ্ছে।