,

মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের প্রচারণা শুরু

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2022
news-image

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আজ প্রচারণার প্রথম দিনে বাবা মোহাম্মদ রুস্তম পালোয়ান, দারোগা বাড়ি ও কালিয়াজুরী মাজার এবং কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন চৌধুরীর কবর ও দারোগা বাড়ি মাজার জিয়ারত করেন। প্রতীক পাওয়ার পর তিনি গণসংযোগ করেন।

বিকেলে বৃষ্টি উপেক্ষা করে নোয়াগাও এলাকা থেকে শুরু করে পদুয়ার বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় হাজার হাজার মানুষ ছুটে আসেন।

এসময় নিজাম উদ্দিন কায়সার উপস্থিত সমর্থকদের বলেন, আগামী ১৫ জুন ভোটে জনগণ অন্যায় অত্যাচার অপশাসন ও দুর্নীতির জবাব দেবে ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি বলেন, নির্বাচনে যাতে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্হা কমিশনকে নিতে হবে।কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আগামীতে নিরাপদ সম্প্রীতির কুমিল্লা নগরী গড়ে তুলতে ঘোড়ার বিকল্প নাই।